1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভুরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
নিহত যুবক

আমির ফয়সাল,নিজস্ব প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার (২৮ জুন ২০২৪) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি গ্রামের অষ্টমির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বাধন (২৩) সে ওই গ্রামের মোজাফফর হোসেনের পুত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাধন দীর্ঘদিন থেকে মাদকের নেশায় জড়িয়ে পড়েন। নিয়মিত সে মাদক সেবন করতো। মাদক থেকে দূরে রাখতে তার বাবা ও এলাকাবাসী অনেক চেষ্টা করার পরেও তাকে নেশা থেকে ফেরাতে পারেননি। গত শুক্রবার সকালে বাড়িতে টাকা চাইলে তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায় ফলে পরবর্তীতে সে ঘরে ঢুকে গলায় রশি পেচিয়ে ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন রশি কেটে বাধনকে নিচে নামায়। তবে পুনরায় দুপুরে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাধন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের জন‍্য পরিবারের কাছে হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন৷ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!