1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভুরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ এক যুবক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

আমির ফয়সাল,ভুরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ ২৬ জুন বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) মিতু আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের বাড়ুইটারী গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় জিয়ারুল। পরে পুলিশ তাকে ধরার জন‍্য ধাওয়া করে পার্শ্ববর্তী ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে আটক করে। এসময় দুটি কালো রঙের ব‍্যাগে থাকা ২৩ কেজি গাঁজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!