1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

আফগানিস্তান নিয়ে সত্যি হলো লারার ভবিষ্যদ্বাণী!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তান নিয়ে অভাবনীয় এক ভবিষ্যৎ বাণী করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আসরের সেমিফাইনালিস্ট হবে কারা? এ প্রশ্নে লারার চোখে আফগানিস্তান ছিল অন্যতম দাবিদার। লারার এমন মন্তব্যে পাত্তা দেননি অনেকেই। এবার অঘটনের জন্ম দিয়ে লারার সে ধারণাই সত্যি করেছেন রশিদ খানের দল।

বিশ্বকাপের আগে লারা শেষ চারের দল হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এরমধ্যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়লেও টিকে গেছে আফগানিস্তান।

সংবাদ সংস্থা পিটিআইকে লারা তখন বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দল হয়ে খেললে তারা ভালো করতে পারে। ভারতীয় দল গঠনে অনেক জলঘোলা হলেও, তারা শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, সমুদ্র সৈকতে ঘুরে এবং তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’

মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। দেশটির ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ সাফল্য। ২০১০ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানরা। মাত্র চতুর্থবারের অংশগ্রহণেই সেমিফাইনাল খেলার স্বাদ পেল তারা।

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লারাকে কৃতিত্ব দিতে ভুলেননি আফগান অধিনায়ক রশিদ খান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে লারাকে নিয়ে রশিদ বলেন, ‘একমাত্র লোক যিনি আমাদের সেমিফাইনালে রেখেছিলেন তিনি ব্রায়ান লারা এবং আমরা তার কথা সঠিক প্রমাণ করেছি। টুর্নামেন্ট শুরুর আগে আমি তাকে বলেছিলাম, আমরা আপনাকে হতাশ করব না। আমরা এটার মধ্য দিয়ে করব এবং প্রমাণ করব যে আপনি সঠিক।’

গ্রুপপর্বে পূর্ণশক্তির নিউজিল্যান্ডকে হারিয়ে শুরুতেই চমকে দেয় আফগানিস্তান। আর সুপার এইটের ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে যায় নাভিন উল হকরা। আর আজ বাংলাদেশকে হারিয়ে শেষ চারে উঠে গেল জনাথন ট্রটের শিষ্যরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!