1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি কমতে থাকলেও আবারো ৪৮ ঘন্টা পর থেকে বাড়ার পূর্বাভাস

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

গত দুই দিন ধরে বৃষ্টিপাত বন্ধ। ছিল রৌদ্রজ্বল দিন। এমন পরিস্থিতিতে উজান থেকে নেমে আসা পানির পরিমাণও উল্লেখযোগ্য মাত্রায় কমতে শুরু করেছে। শনিবার (২২ জুন) দিনভর কুড়িগ্রামের সবকটি প্রধান নদ-নদীর পানি কমে স্বস্তির আভাস দিয়েছে। তবে ৪৮ ঘন্টা পর আবারও পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ ২২জুন (শনিবার) দুপুরে পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়,ব্রহ্মপুত্রের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা উত্তরাঞ্চলের দুধকুমার, ধরলা ও তিস্তা নদীসমূহের পানি হ্রাস পেতে পারে।

তবে একই সঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে ২৪ ঘন্টা পানি কমে যাওয়ার পর আবারও পানি বৃদ্ধি পেতে পারে।
পাউবো, কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার দিনভর তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার কমে সন্ধ্যা ৬ টায় বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে ধরলার পানি কুড়িগ্রাম সেতু পয়েন্টে ২২ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্ট ১২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘বন্যা নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে। তবে পূর্বাভাস অনুযায়ী আবারও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’ রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তার ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে বলেও জানান এই পানি প্রকৌশলী।
ভাঙন প্রশ্নে এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ তিস্তা, ধরলাা ও ব্রহ্মপত্র অববাহিকায় ১৪ থেকে ১৫ টি স্থানে ভাঙন চলছে। অনুমোদন সাপেক্ষে প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!