1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) হাসপাতাল প্রাঙ্গনে ডায়াবেটিক সমিতির সম্মানিত দাতাসদস্য,আজীবন সদস্য ও সম্মানীত পৃষ্ঠপোষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অবঃ) এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কুড়িগ্রাম তিন আসনের মাননীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম,সিভিল সার্জন ডা:মো: মঞ্জুর-এ-মুর্শেদ,সমিতির মহাসচিব ও পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জনাব ইয়াসিরদৌলাসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি এবং সর্বাত্মক সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে তার বক্তব্যে ডায়াবেটিক হাসপাতালের ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে সকলকে সাথে নিয়ে এই সংকট থেকে উত্তরনের অঙ্গিকার ব্যক্ত করেন এবং হাসপাতালের উন্নয়নকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সিভিল সার্জন স্ব স্ব অবস্থান থেকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন। সম্মানিত দাতা ও আজীবন সদস্যবৃন্দ পুনরায় অর্থ সহায়তা করে হলেও ডায়াবেটিক ও অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিকায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রাজু বকসী বীর মুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম ও মো:কাজিউল ইসলাম কে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করেন। সভা সঞ্চালনা করেন সমিতির আজীবন সদস্য শামীমা আখতার জেমিন ও দুলাল বোস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!