1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

অধিনায়ক রোহিত পাউদেলের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পেলেন তানজিম সাকিব।

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেলেন টাইগার পেসার তানজিম সাকিব। এই পেসারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

সুপার এইটে যাওয়ার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে নেপালের ইনিংসের তৃতীয় ওভারে আগ্রাসী বোলিং করে অধিনায়ক রোহিত পাউদেলের দিকে তেড়ে যান তানজিম সাকিব। এরপরই বাগবিতন্ডায় জড়ান দুজন। এতে সাকিবের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনে আইসিসি।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা অনুযায়ী কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সঙ্গে শারিরীকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই।
নিজের দোষ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই সাকিবকে এই শাস্তি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। নেপালকে হারানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেন এই পেসার। মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!