1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দলের জন্য সাকিবের ফর্মে ফেরাটা দরকার ছিল মিসবাহ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
নিজের ও দলের জন্য সাকিবের ফর্মে ফেরা দরকার ছিল। ছবি: সংগৃহীত

নিজের ও দলের জন্য সাকিবের রানে ফেরাটা দরকার ছিল: মিসবাহ

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে পরের পর্ব।

এমনকি হারলেও সুযোগ থাকবে টাইগারদের।
গতকাল নেদারল্যা বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য দিয়ে ২৫ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচে দারুণ ফিফটি হাঁকিয়ে দলকে লড়াই করার মতো শক্তি এনে দেন সাকিব আল হাসান। পরে বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
দুজনেই প্রশংসায় ভাসছেন। রান আটকে রেখে প্রশংসিত হচ্ছেন মোস্তাফিজুর রহমানও।
তাদের খেলায় মুগ্ধ পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক এবং শোয়েব মালিক।
পাকিস্তানভিত্তিক ‘হাম স্পোর্টস’–এর অনুষ্ঠান ‘দ্য ফ্লিক’–এ উপস্থিত হয়ে সাকিবকে নিয়ে মিসবাহ বলেন, ‘ সাকিব সম্ভবত ১৭ বছর ধরে খেলছে। বিশ্বকাপের ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। আত্মবিশ্বাস ফিরে পেতে এটা (রান পাওয়া) দরকার ছিল। দলের জন্যও তার ফর্মে ফেরা জরুরি ছিল। তার ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে উইকেট পড়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে ভালো সংগ্রহ গড়তে ভূমিকা রেখেছে।

‘বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে কৃপণ ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ইকোনোমি রেট মাত্র ৩। তার বলে নিয়ন্ত্রণ কত বেশি ছিল, তা বোঝা যায় বাকিদের ইকোনোমি রেট দেখলে। বাকিরা কেউ ওভারপিছু ৭ রানের কম দেননি। আর উইকেট শিকারের দিক থেকে রিশাদ ছিলেন বাকিদের চেয়ে বেশি কার্যকর। ৪ ওভারে ৩৩ রান দিলেও ৩ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার রিশাদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!