1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১ম বাংলাদেশী হিসাবে সাকিব আল হাসানের ২৫০০ রানের মাইলফলক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
নিজের ও দলের জন্য সাকিবের ফর্মে ফেরা দরকার ছিল। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেক্স:

১ম বাংলাদেশী হিসাবে সাকিব আল হাসান ২৫০০ রানের মাইলফলক।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২ হাজার ৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তার নিকটতম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে তার নামের পাশে ২ হাজার ৩৪৮ রান। ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।
পরের ওভারেই ফিফটি পূর্ণ করেছেন সাকিব। তার ৩৮ বলের এ ফিফটি এলো ২০ মাস পর। ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ অর্ধশত রানের দেখা পেয়েছিলেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এটা তার ১৩তম ফিফটি, তিন ফরম্যাট মিলিয়ে ১০০তম।নামের পাশে ২ হাজার ৪৫১ রান নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব।

টিম প্রিঞ্জলের করা বলটা লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়ে ১ রান নিলেন সাকিব। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ২ হাজার ৫০০ রান পূর্ণ হলো।
তখন ২ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে। তানজিদ তামিমকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তানজিদ ফিরে যান ২৬ বলে ৩৫ রান করে। এরপর তাওহীদ হৃদয় ৯ রান করে আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। তানজিদের সঙ্গে ৪৮ রানের জুটির পর রিয়াদের সঙ্গে সাকিবের হয় ৪১ রানের জুটি। বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৫উইকেট হারিয়ে ১৫৯ রান।
নেদারল্যান্ডসের বর্তমান সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯। জয়ের জন্য ৩৬ বল থেকে ৬১ রানের প্রয়োজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!