1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে ওমর ফারুক (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী হিজলদি গ্রামের ফকিরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ওমর ফারুক একই গ্রামের কৃষক আমির আলির ছেলে।

জানা গেছে, রাতে ঝুলানো খাঁচাযুক্ত ফ্যান চালিয়ে ঘুমাতে যায় ওমর ফারুক। মাদ্রাসায় ঈদের ছুটি হয়ে যাওয়ায় সকালে উঠতে একটু দেরি হচ্ছিলো তার। সকালে হঠাৎ ঝুলানো ফ্যানটি ছিঁড়ে তার বুকের ওপর পড়ে। ছিঁড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায় ওমর। পরে ফ্যান ছিঁড়ে পড়ার শব্দে ঘরে ছুটে আসেন পরিবারের লোকজন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!