1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

১৩৪ বিজিপি ও সেনাসদস্য মিয়ানমারে ফেরত গেলেন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: আরও ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সেনাসদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের জেরে তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।

রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নুনিয়াছড়ার বিআইডব্লিটিএ’র জেটিঘাট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, মিয়ানমার সরকারি বাহিনীর এসব সদস্যদের টাগবোটে করে গভীর সাগরে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে অবস্থানকারী মিয়ানমার নৌবাহিনীর বড় একটি জাহাজে তাদের তুলে দেওয়া হবে।

এর আগে শনিবার (৮ জুন) সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে দেশটির একটি প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছান। পরে দলটির সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চবিদ্যালয়ে যান। সেখানে পৌঁছে তারা মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কাজ শেষ করেন।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও প্রশাসনের সংশ্লিষ্টদের সূত্র জানিয়েছে, রবিবার সকাল ৭টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের ৪টি বাসযোগে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র জেটিঘাটে নিয়ে আসার পর তাদের ফেরত পাঠানো হয়। সেখানে আনার পর ইমিগ্রেশন ও ডকুমেন্টেশনের কাজ শুরু করা হয় । এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মিয়ানমার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফেরত আসা ৪৫ বাংলাদেশি নাগরিককে বহনকারী জাহাজটি এখনও সাগরে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের মিয়ানমারের জাহাজ থেকে ছোট ট্রলারে তুলে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিটিএ জেটিঘাটে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!