1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার স্লুইসগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম,  নিজস্ব প্রতিবেদক

রাজিবপুরে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১(এক)।

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ধুলাউড়িতে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ৬ জুন (শুক্রবার) সকাল নয়টার দিকে রাজিবপুর-ঢাকা সড়কের ধুলাউড়ি ফরিদা মার্কেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোঃ আলী হোসেন (৬০) রৌমারী উপজেলা সদরের বাসিন্দা।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের মাধ্যমে জানা যায়, নিহত মোঃ আলী তার মেয়ের বাসায় যাওয়ার জন্য মোটর সাইকেল যোগে ডিগ্রির চর যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাজিবপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটিকে কুড়িগ্রাম পাঠিয়েছেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান পিপিএম বলেন, আজ সকালে রৌমারী থেকে আলী হোসেন মোটর সাইকেল যোগে ডিগ্রিরচর যাওয়ার পথে ধুলাউড়ি, ফরিদা মার্কেট এলাকায় ইটের খোয়া ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সড়ক পরিবহণ একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে ভিকটিমের মোটর সাইকেল ও ঘাতক গাড়িটি (ট্রাক) জব্দ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামী সনাক্ত করে তার উপর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!