1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

মোটরসাইকেল সড়কের সবচেয়ে বড় উপদ্রব: ওবায়দুল কাদের

  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইদানীংকালে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এটা এখন সড়কের বড় উপদ্রব হয়ে দাঁড়িয়েছে। সড়কের কারণে দুর্ঘটনা হচ্ছে এমন কোনো দৃষ্টান্ত নেই। সড়ক বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক বিফ্রিংকালে এসব কথা বলেন তিনি।

সড়কে এ বছর ঈদযাত্রায় দুর্ঘটনা বাড়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সড়কে সমন্বয়ের সমস্যা আছে। এখানে বিভিন্ন রকমের স্টেকহোল্ডার আছে। এদের সকলের সমন্বয়টা জরুরি। আমরা এ নিয়ে সভা করেছি, সামনে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক করব। যে বিষয়গুলো আমাদের এখানে ঘাটতি আছে সেগুলো পূরণ করার জন্য অলরেডি বিশ্বব্যাংকের একটি প্রকল্প ‌‘রোড সেইফটি প্রজেক্ট’ চলমান। এই প্রজেক্টের কাজ শেষ হলে দুর্ঘটনা আমরা অনেক কমাতে পারব।

সড়ক দুর্ঘটনা আমাদের প্রতিবেশী দেশসহ সারা পৃথিবীর অনেক দেশেই হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজকে সৌদি আরবে, আমেরিকায় আমাদের চেয়েও বড় বড় দুর্ঘটনা হয়। সেটা নিয়ে সেখানে কোনো কথা হয় না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এক সঙ্গে অনেক হতাহতের ঘটনা ঘটে। এ রকম দুর্ঘটনা কাঙ্ক্ষিত নয়। আমরাও চাই না কিন্তু আমাদের এখানে কিছু সমস্যা আছে। সমন্বয়ের অভাব আছে সেটা আমরা মনিটর করছি। আজকে রাস্তা ভালো হয়েছে, সেখানে একটা স্পিড আছে, স্পিডটা সবাই যদি মেনে চলত তাহলে হয়ত এমন ঘটনা ঘটত না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!