1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (২৪ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাত ৩টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে কাজ শুরু করে। এ সময় রূপগঞ্জের কাঞ্চন, আড়াইহাজার, আদমজী ইপিজেড ও ডেমরা স্টেশনের আটটি ইউনিট একে একে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।আগুন আর স্প্রেড (ছড়ানোর) সম্ভাবনা নেই। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!