1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অপরিসীম গুরুত্ব রয়েছে। শিক্ষিত হওয়ার অর্থ শুধু চাকরি করা নয়। খামার গড়ে তুলে নিজেদের স্বাবলম্বী করতে পারলে তা নিজের, জাতির ও দেশের জন্য বড় সাফল্য বয়ে আনবে। খামারিদের স্বাবলম্বী করা এবং প্রাণিসম্পদ পণ্য রপ্তানির উপযোগী পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাইদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক, খামারি সহিদুল ইসলাম ও মামুন বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রান্তিক খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সপ্তাহে খামারিদের উদ্বুদ্ধকরণ, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!