1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) তাঁদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল উপজেলার ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাথরডুবি ইউনিয়নের মাজম আলীর ছেলে বেলাল হোসেনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এসআই আব্দুর রহিমের নেতৃত্বে অপর একটি দল ভূরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বয়তুল্লাহর ছেলে চান মিয়াকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, সারা দেশে চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে মাদক কারবারি, চাঁদাবাজ ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদক কারবারি ও জুয়াড়িদের কোনো ছাড় দেওয়া হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!