1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

স্বেচ্ছাসেবী কার্যক্রমে আলোকবর্তিকার আট বছর পূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুরে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোবাশ্বেরুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, সহকারী শিক্ষক শারমিন আক্তার ও আল মামুন মিন্টু।

এ ছাড়া উপস্থিত ছিলেন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, খোরশেদ আলম লিমন, সংগঠনের দপ্তর সম্পাদক আরিফ খান, সদস্য বেলাল হোসেনসহ অন্যরা।

পরে বিকেলে আলোকবর্তিকা লাইব্রেরিতে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা এবং শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবী উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!