1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

টানা বর্ষণে কুড়িগ্রামে বোরো ধান পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন বিপর্যস্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

টানা কয়েকদিনের ভারি বর্ষণে কুড়িগ্রামে নীরব এক কৃষি বিপর্যয় নেমে এসেছে। জেলার মাঠের পর মাঠ বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে কৃষকের স্বপ্ন ভেসে যাচ্ছে, আর চরম অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা।

গত এক সপ্তাহ ধরে থেমে থেমে চলা ভারি বৃষ্টিপাতে জেলার প্রায় সবকটি উপজেলায় বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা, অর্ধপাকা ও কাঁচা—সব ধরনের ধানই এখন পানির নিচে রয়েছে।

গত ৭ দিন থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারি বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বোরো মৌসুমের চাষিরা। পাকা, অর্ধপাকা ও কাঁচা,সব ধরনের ধানই এখন পানির কবলে।

কৃষকরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে ধানের জমিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকেই বৃষ্টির মধ্যেই পাকা ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু অর্ধপাকা ও কাঁচা ধান নিয়ে পড়েছেন চরম বিপাকে।

সরেজমিনে দেখা গেছে, নিচু জমির অধিকাংশ ধান ইতোমধ্যে তলিয়ে গেছে। এমনকি অপেক্ষাকৃত উঁচু জমিতেও পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কৃষক আনিছুর রহমান বলেন, বৃষ্টি আর হালকা বাতাসে আমার প্রায় এক বিঘা জমির কাঁচা ধান পানিতে পড়ে গেছে। তাই কাটছি।

একই ইউনিয়নের আব্দুল জলিল মিয়া বলেন, আমার ১৩ কাঠা জমির ধান পুরোটাই পানিতে নেতিয়ে পড়েছে। এখন কী করব বুঝতে পারছি না।

উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা এলাকার কৃষক আব্দুল আজিজ মিয়া (৭৫) বলেন, আমার পাঁচ বিঘা জমির ধান ও আট বিঘা জমির ভুট্টা পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত কাটতে না পারলে বড় ক্ষতি হবে। কিন্তু শ্রমিকের খরচ বেশি, আবার বৃষ্টি থাকলে কাটলেও শুকাতে পারব না। কী করব বুঝতে পারছি না।

ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের হামিদুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে ধান তলিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদ, তিস্তা নদ ও ধরলা নদসহ সব নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনও পানি বিপৎসীমার নিচে রয়েছে। তিনি আরও জানান, বৃষ্টি অব্যাহত থাকলে এবং উজান থেকে পাহাড়ি ঢল নামলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে নদীর চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!