1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

জিনজিরাম নদীর ওপর স্থায়ী সেতুর দাবিতে রৌমারীতে মানববন্ধন, দুর্ভোগ লাঘবে দ্রুত উদ্যোগের আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড়ের পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চান্দার চর, ফুলবাড়ি, গোয়ালগ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, এই এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এবং প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। জিনজিরাম নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

বর্ষা মৌসুমে নৌকা একমাত্র ভরসা হলেও শুকনো মৌসুমে নিজ উদ্যোগে তৈরি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এতে শিক্ষার্থী, রোগী পরিবহন এবং কৃষিপণ্য বাজারজাতকরণে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, এবং স্থানীয় প্রতিনিধি আসাদুল হক ও আরিফুল ইসলাম।

বক্তব্যে সাইদুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরও একটি ব্রিজের অভাবে আমরা পিছিয়ে আছি। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল পরিবহন এবং রোগীদের চিকিৎসা, সবকিছুই এই নদীর কারণে ব্যাহত হচ্ছে। একটি ব্রিজ নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে।

সৈয়দ আলী বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা রৌমারীর এই জনপদের মানুষও সেই উন্নয়নের সুফল পেতে চাই। দ্রুত জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!