1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন: আতঙ্কে বসতভিটা হারানোর শঙ্কা, স্থায়ী বাঁধের দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের সংযোগস্থলে ব্রহ্মপুত্র নদ-এর প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষের পাশাপাশি শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। তাদের চোখেমুখে ছিল ভয় আর শিক্ষা প্রতিষ্ঠান হারানোর শঙ্কা।

মানববন্ধনে বৃদ্ধা আছিয়া বেগম বলেন, এই ভিটাটুকুই আমাদের সব। এবার নদী যদি নিয়ে যায়, আমরা কোথায় যাব? তাছাড়াও আমার এলাকার বেসরকারি স্কুলটি ভেঙে গেলে কোথায়, লেখাপড়া করবে আমাদের সন্তানরা। মানববন্ধনে অংশ নেওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার বলে, আমাদের স্কুলটা যদি নদীতে চলে যায়, আমরা কোথায় পড়ব?

স্থানীয়দের সঙ্গে সংহতি জানিয়ে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ রিন্টু, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্য নেতারা।

সভায় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ দেশে বারবার গৃহহীন হলেও তাদের জন্য স্থায়ী কোনো সমাধান নেই। তিনি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদে বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত এক লাখ জিওব্যাগের টেন্ডার আহ্বান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!