1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সাব-ইন্সপেক্টর আলী উল হোসেন চৌধুরী, ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রুকনুজ্জামান এবং ছাত্র প্রতিনিধি নয়ন মিয়া নাহিদ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়াও আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক, বীর মুক্তিযোদ্ধা, আনসার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!