1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।

আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃত। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী উপজেলা আমীর আনোয়ার হোসেন, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ লুৎফর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামানসহ উপজেলার রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!