1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কাঁঠালবাড়িতে তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়িতে ফুলবাড়ীর-কুড়িগ্রাম তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি বাজারে এ কর্মসূচির আয়োজন করে কাঁঠালবাড়ি-ফুলবাড়ীর বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটি।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কাঁঠালবাড়ি, হলোখানা, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ অংশ নেন। কমিটির সদস্য সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় ও আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয় মানুষদের নৌকা ও ঝুঁকিপূর্ণ পথের ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এ পরিস্থিতি আরও ভুগান্তিকর হয়ে ওঠে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে নানামুখী উন্নয়নমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার গরিব ও অসহায় মানুষের জীবনমানে উল্লেখযোগ্য উন্নয়ন আসবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একসাথে স্লোগান দিয়ে তৃতীয় ধরলা সেতু নির্মাণের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!