1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার দিলো ছাত্রদলের কানন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রহমানের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার পৌঁছে দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন কানন।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী একাধিক দরিদ্র মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঈদের সময় এমন সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এতে আমাদের পরিবারের জন্য ঈদের আনন্দ কিছুটা হলেও বেড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন কানন বলেন, দেশনায়ক তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারই নির্দেশনায় আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দলীয় রাজনীতির পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করা এবং মানুষের পাশে থাকা।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!