1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

ভূরুঙ্গামারীতে অসহায় শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়াল ‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’ ফেসবুক গ্রুপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“একটু হাসি ফোটানোর চেষ্টায় আমরা” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’।

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ১৯ জন অসহায় ও এতিম শিশুর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। তবে প্রচলিত বিতরণের বাইরে গিয়ে আয়োজনটি পায় ভিন্ন মাত্রা। সংগঠনের সদস্যরা শিশুদের স্থানীয় মার্কেটে নিয়ে যান, যেখানে তারা নিজেদের পছন্দ অনুযায়ী নতুন পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়।

নিজেদের পছন্দের রঙিন পোশাক হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস। আয়োজকরা জানান, শিশুদের মুখের এই হাসিই তাদের উদ্যোগকে সার্থক করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবা ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। কর্মসূচিতে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্য আবু সুফিয়ান পারভেজ ও জাহিদুল ইসলাম।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে গ্রুপের এডমিন রিয়াদ মন্ডল বলেন, “আমাদের সকল কার্যক্রম সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ঘিরেই পরিচালিত হয়। উপজেলার কোথাও কোনো অসহায় পরিবারের সন্ধান পেলে আমরা সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বর্তমানে আমরা ভূরুঙ্গামারী উপজেলাকেই কেন্দ্র করে কাজ করছি, তবে ভবিষ্যতে এই মানবিক কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন রয়েছে।”

২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত ও প্রবাসীদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ভূরুঙ্গামারীর বিভিন্ন প্রবাসী ও স্থানীয় কিছু ব্যক্তি নিয়মিতভাবে তাদের আয়ের একটি অংশ সংগঠনের তহবিলে প্রদান করেন। সেই অর্থ দিয়েই ‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’ নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!