1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাগেশ্বরী স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রোভার স্কাউট সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। পাশাপাশি বিশ্বজুড়ে মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিও বাড়ছে। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের দুর্যোগ বিষয়ে সচেতন ও প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে যে কোনো দুর্যোগের প্রাথমিক পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সচেতন ও সক্ষম করে তুলতে হবে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!