1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি’র মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) রাতে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারীর শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি কাজ করবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস খোকন, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংবাদিক রফিকুল হাসান রনজু, জাহাঙ্গীর আলম ও বরিউল আলম লিটনসহ স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান এবং বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!