1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে সিএনবি’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৫৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় ও চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) দুপুরে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিড (সিএনবি) ইলিয়াস আলী ও উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশ কখনো টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না। সমাজের সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর, উপজেলার দশটি ইউনিয়নের যুব সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!