1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজঃ

মীর সিরামিক লিমিটেড, বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান “দ্য সিরামিক অব মডার্ন লিভিং” নিয়ে বাজারে এসেছে। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে।

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। উক্ত আয়োজনে মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মীর নাসির হোসেন, ⁠ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব রুসলান নাসির, ⁠ডিরেক্টর জনাব মাহরিন নাসির  এবং নির্বাহী পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

মীর সিরামিক লিমিটেড জানায়, “ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিক, দীর্ঘস্থায়ী টাইলস- ক্লিও মানুষের আধুনিক জীবনধারায় নতুনত্ব যোগ করবে।”

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মীর সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক উদ্বোধনী বক্তব্য দেন, এরপর ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নিজ নিজ বক্তব্য প্রদান করেন। সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শো-র মাধ্যমে ‘ক্লিও’ -এর লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন হয়। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা’র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‘ক্লিও’ ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে, মীর সিরামিক লিমিটেড বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, নান্দনিক এবং বৈশ্বিক অনুপ্রেরণায় তৈরি সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিত করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!