1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোচনা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির আয়োজনে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরিতে এ আলোচনা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান। প্রধান আলোচক ছিলেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন।

প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন আপসহীন সংগ্রামী নেতা, যিনি শোষণ-বৈষম্য ও আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ তরুণ সমাজের অনুপ্রেণার উৎস। তিনি হাদীর জীবন ও চিন্তাধারা পাঠচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধান আলোচক অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন বলেন, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানই একটি জাতিকে এগিয়ে নেয়। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদেরকে একটি ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।

আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে শহীদ হাদীর স্বপ্নপুরনে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসন্ন গনভোটে ‘হ্যাঁ’ ভোটদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্সের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন, পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, নাহিদ হাসান প্রিন্স ও সোহেল রানা।

এ সময় শহীদ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন খোরশেদ আলম লিমন ও সাজ্জাদ হোসেন।

আলোচনা ও পাঠক সমাবেশে মাকসুদা আজিজ লাইব্রেরির পাঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!