1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ভূরুঙ্গামারীতে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগিরি পূর্বপাড়া নাসির মোড় এলাকায় লুৎফর রহমান ও জাহাঙ্গীর আলম জাকিরের মালিকানাধীন আল্লাহর দান মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জাকির জানান, বুধবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন সব মাছ মরে ভেসে আছে। আসন্ন রমজান মাসে বিক্রির জন্য মাছগুলো প্রস্তুত ছিল। হঠাৎ এমন ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তার ছোট ভাই লুৎফর রহমান বলেন, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কুরবান আলী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, মাছ চাষই দুই ভাইয়ের পরিবারের প্রধান জীবিকার উৎস। এভাবে মাছ নিধন অমানবিক উল্লেখ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, মৎস্য দপ্তর বিষ পরীক্ষা করে না। তবে ক্ষতিগ্রস্তদের নতুন করে মাছ চাষে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!