1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র কর্মশালা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আরডিআরএস বাংলাদেশের কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় সরকারি সেবা প্রাপ্তিতে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রানী ও আরডিআরএস লালমনিরহাটের টেকনিক্যাল অফিসার (হেলথ) জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার এবং আরডিআরএস ভূরুঙ্গামারীর কমিউনিটি মবিলাইজার অমল রায়।

বক্তারা বলেন, সরকারি সেবা সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা সরকারি সেবার আওতায় আরও বেশি অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন ফেডারেশনের সদস্য আরডিআরএস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!