1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা নাহিন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক  ছাত্রলীগ নেতা এস এম নাহিন (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিনি উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র এবং ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক  ছাত্রলীগ সভাপতি।  গতকাল রবিবার  সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলার হাসপাতাল পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৫ সালের ভূরুঙ্গামারী থানার মামলা নং ১৬, বর্ণিত মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!