1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ডাংধরায় মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের উত্তর জোয়ানের চর এলাকায় নবপ্রতিষ্ঠিত ‘মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদ্রাসার গুরুত্ব এবং ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। এতে বক্তব্য প্রদান করেন: জনাব মোঃ আব্দুর রশিদ ফটিক, সাবেক চেয়ারম্যান, ডাংধরা ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব তৈয়ব আলী মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (১ নং ওয়ার্ড, ডাংধরা ইউপি), হযরত আলী মেম্বার (সাবেক ইউপি সদস্য), জনাব মোঃ রাশেদ মোশারফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা  মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, উদ্যোক্তা ও ইঞ্জিনিয়ার সোহানুর রহমান (সোহান সরকার)। তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠানটির আধুনিকায়নে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে শুভাকাঙ্ক্ষীরা সবসময় পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। একসময় সুশিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে এই মাদ্রাসাটি আশেপাশের জেলাগুলোর মধ্যে একটি রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!