1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে মইদাম মহাবিদ্যালয়ে নবীন বরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

দীর্ঘ ২৪ বছর পর এমপিওভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মইদাম মহাবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“এসো হে নবীন এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়।

মইদাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও মুভমেন্ট ফর পাংচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সাবেক শিক্ষক ও উপজেলা হাজী সমিতির সভাপতি তৈয়ব আলী সরকার, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাত হোসেন, ইসলামি ইতিহাসের শিক্ষক রুহুল আমীন হামিদী এবং রসায়ন প্রদর্শক এ এল এম নাজমুল হক মন্ডল।

বক্তারা বলেন, দীর্ঘদিন নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হলেও এমপিওভুক্ত হওয়ার মাধ্যমে মইদাম মহাবিদ্যালয় আজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ২৪ বছর পর এমপিওভুক্ত হয়ে প্রথমবার নবীন বরণ আয়োজন কলেজের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মুহূর্ত। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার কেয়া মনি ও নার্গিস আক্তার।

অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!