1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

পাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)–এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমিক বিল্ডিং–১-এর সামনে থেকে বিভাগীয় চেয়ারম্যানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

র‌্যালিটি প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অস্থায়ী অবস্থান নেয় এবং পরে একই পথ ধরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে এলিভেটেড এক্সপেসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান অভিসহ বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা।

বক্তব্যে সহকারী অধ্যাপক আশিকুর রহমান অভি বলেন, ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে বিভাগটি নিয়মিতভাবে উন্নতির পথে এগোচ্ছে। ইতোমধ্যে দুই ব্যাচের শিক্ষার্থী বিবিএ ও এমবিএ ডিগ্রি নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ট্যুরিজম–হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে কাজ করছেন। সামনে বিভাগটি দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বড় ভূমিকা রাখবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দিনব্যাপী নানা আয়োজন, শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আনন্দঘন পরিবেশ পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!