1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে সিএনবি প্রজেক্টের সমাপনি কর্মশালা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিএনবি’র দিনব্যাপী প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার এসআই মামুনুর রশিদ, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাথারডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, চর-ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন।

সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিএনবি’র টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সবচেয়ে জরুরি হলো সামাজিক সচেতনতা। পরিবার, কমিউনিটি ও প্রশাসন একসঙ্গে কাজ করলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প যুব সমাজকে যে ইতিবাচক ভূমিকার দিকে উৎসাহিত করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন ভবিষ্যতে এ ধরনের সকল উদ্যোগে পাশে থাকবে।

পরে যুব সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার নিবন্ধিত ১১টি যুব সংগঠনের সভাপতি, সম্পাদক, চ্যাম্পিয়ন মা-বাবা এবং বিভিন্ন যুব সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!