1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তরুণরা দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি : কিরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি ছিলেন, ১ নং যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস, ২ নং যুগ্ম সমন্বয়কারী শামীম সারওয়ার, সদস্য নাহিদ হাসান প্রিন্স।

সভায় উপজেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয়ের সঞ্চালনায় আহ্বায়ক আহসান হাবীব লিংকনসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

জাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের অধিকার ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় থেকেই জাতীয় ছাত্র শক্তির যাত্রা শুরু। আমরা নতুন প্রজন্মকে ইতিবাচক রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে চাই। সংগঠনকে সুসংগঠিত করে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম বিস্তার করা হবে।

মাহফুজুল ইসলাম কিরণ বলেন, জাতীয় ছাত্র শক্তি আমাদের সংগঠনের প্রাণ। তরুণরা দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গঠিত হওয়ার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন আরও বেগবান হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!