1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নবায়নযোগ্য জ্বালানি সংযোজন ত্বরান্বিত করতে জার্মান ও বাংলাদেশের পরিকল্পনা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্কঃ

আজ বাংলাদেশে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের মাধ্যমে বাস্তবায়িত এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড গ্রিড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি (ইগিরি টু) প্রকল্পের সফল সমাপ্তি উদযাপন করেছে।

জার্মান সরকারের পক্ষ থেকে জিআইজেড বাংলাদেশ, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সাথে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। দেশে জাতীয় গ্রিড আধুনিকায়নে, এবং গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সংযোজনের পথে  প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২১ সালের জুন থেকে ইগিরি টু প্রকল্পটি দেশের জ্বালানি মিশ্রণে সৌরশক্তির অংশ বাড়ানোর জন্য প্রয়োজনীয় কারিগরি সক্ষমতার উন্নয়নে কাজ করছে। প্রকল্পটি শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার সীমা ছাড়িয়ে বাস্তব অবকাঠামো ও মানবসম্পদ সক্ষমতা গড়ে তুলেছে, যা একটি আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য অপরিহার্য।

প্রকল্পটির একটি অন্যতম বড় সাফল্য হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ (PGB)-এ গ্রিড স্টাডিজ অ্যান্ড ইনোভেশন ফ্যাসিলিটি (GSIF) প্রতিষ্ঠা, যা পরবর্তীতে সম্প্রসারিত হয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (নেসকো)-তেও গড়ে তোলা হয়েছে। এ উদ্যোগ গ্রিড অবকাঠামো ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করেছে।

ইগিরি টু প্রকল্পের মাধ্যমে গ্রিড পরিকল্পনা ও নবায়নযোগ্য জ্বালানি সংযোজন বিষয়ে  বিদ্যুৎখাতের চার শতাধিক পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ দেশের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) লার্নিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে এবং আটটি গ্রিড সাবস্টেশনে ফেজার মেজারমেন্ট ইউনিট (PMU) স্থাপন করা হয়েছে, যা রিয়েল-টাইম গ্রিড স্থিতিশীলতা মূল্যায়নকে আরও শক্তিশালী করেছে।

“বাংলাদেশ বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থার সামগ্রিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি সমাধান সংযোজনের ওপর প্রাধান্য দিচ্ছে,” প্রধান অতিথির বক্তব্যে বলেন বিদ্যুৎ বিভাগের সচিব জনাব ফারজানা মমতাজ। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি দক্ষ, নির্ভরযোগ্য ও আর্থিকভাবে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে  পরিচ্ছন্ন জ্বালানি মিশ্রণের দিকে রূপান্তরের প্রক্রিয়াটি ত্বরাণ্বিত হবে।”

অনুষ্ঠানে প্রকল্পের সহযোগী অংশীদারদের অভিমত উপস্থাপন করা হয়, যার মধ্যে ছিল পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো  এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং বেসরকারি খাতের প্রযুক্তি অংশীদাররা।

প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত ডিজিটাল টুল ও লার্নিং ফ্যাসিলিটিগুলো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পরিকল্পনা ও ব্যবস্থাপনাকে কীভাবে রূপান্তর করছে – তা নিয়ে অংশীজনরা আলোচনা করেন।

আয়োজনটি শেষ হয় ‘ইন্টিগ্রেশন’ থেকে ‘স্মার্ট ম্যানেজমেন্ট’-এ অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার ওপর সমবেত ঐকমত্যের মাধ্যমে। অংশীদাররা অঙ্গীকার করেন যে নতুনভাবে প্রতিষ্ঠিত এই ফ্যাসিলিটিগুলোকে আগামী দিনের ডিজিটাল ও আঞ্চলিক গ্রিড ব্যবস্থাপনার সক্রিয় গবেষণাগার হিসেবে ব্যবহার করা হবে।

সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএন-এসক্যাপসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে উর্ধ্বতন প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!