1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ২১তম ব্যাচ ও অষ্টম শ্রেণির ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটেশ্বরী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোর্শেদুর রহমান আনিস।

অনুষ্ঠানে বেলদহ দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শামীম হাসান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক ও অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমান আরিফ।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী তানিয়া সুলতানা বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতন নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিদায়ী শিক্ষার্থীদের আগামীর পথচলায় আরও আত্মবিশ্বাসী, নৈতিক ও সফল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রেজাউল করিম রাব্বি। শিক্ষক, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!