1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মিল্ক ফিডিং, কুইজ ও রচনা প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে স্কুল মিল্ক ফিডিং, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বর্ডার গার্ড পাবলিক স্কুলে প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর, কুড়িগ্রাম। এ কর্মসূচিতে অর্থায়ন করেছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা. মো. আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী মিয়া।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে জেলার বিভিন্ন উপজেলায় নানা শিক্ষা ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, “এরই অংশ হিসেবে আজ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪০০ শিক্ষার্থীকে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।”

প্রতিযোগিতাসমূহে—

  • ১ম থেকে ৩য় শ্রেণি: চিত্রাংকন
  • ৪র্থ ও ৫ম শ্রেণি: কুইজ
  • ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি: রচনা প্রতিযোগিতা

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!