1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণজোয়ার গড়ার ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে উপজেলা ছাত্রদল, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক অর্ক দীপ সাহা। এছাড়া উপজেলা, কলেজ শাখা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাইদুল হোসাইন।

সভায় বক্তারা বলেন, ঘরে ঘরে ধানের শীষের প্রচার, তরুণ ভোটারদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া, কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং নির্বাচনের দিন সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে।

কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে ছাত্রদলের পক্ষ থেকে উপজেলার দশটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জেলা ছাত্রদল সভাপতি।

এতে উপজেলার ১০ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় চার শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!