1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে শিক্ষকদের সংবর্ধনা দিল সম্মিলিত শিক্ষক পরিষদ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের ১৫% বাড়ি ভাড়া আদায়ের সফল আন্দোলনে উপজেলা থেকে ঢাকায় অংশগ্রহণকারী  শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর) ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ।

অনুষ্ঠানে  ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মইদাম কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম, তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সামাদ নগর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কাজিমুদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষক কর্মচারীদের আনন্দলোনে অংশ নেওয়া  ৮০ জন কে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এতে  প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!