1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মাদকের ভয়াবহ বিস্তার ও হুমকির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের উন্মুক্ত বেচা-কেনা, এর ভয়াবহ বিস্তার এবং মাদকবিরোধী কর্মীদের ওপর হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজারে অগ্রযাত্রা ফাউন্ডেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সমন্বয়ক রুকনুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আঃ রাজ্জাক, সাংবাদিক আবু সুফিয়ান পারভেজসহ মাদকবিরোধী আন্দোলনের সদস্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু সক্রিয় মাদক ব্যবসায়ী যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রকাশ্য হুমকির মুখে পড়তে হচ্ছে।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি সমাজকে ধ্বংসের হাতিয়ার। মাদক ব্যবসায়ীদের হুমকিতে মাথা নত করা যাবে না। প্রশাসনসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

মানববন্ধনে অগ্রযাত্রা ফাউন্ডেশন, মাদকবিরোধী আন্দোলনের সদস্য, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!