1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বাৎসরিক ক্রীড়া ক্যালেন্ডারের অভাব বড় সমস্যা: কুড়িগ্রামে বিসিবি পরিচালক আসিফ আকবর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেন, বাৎসরিক ক্রীড়া ক্যালেন্ডারের অভাবই দেশের খেলাধুলার অন্যতম বড় সমস্যা। বিসিবি, বাফুফে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা জেলা পর্যায়—কোথাও কার্যকর ইয়ার ক্যালেন্ডার নেই। সংঘাত এড়াতে আগামী ৫, ১০ বা ১২ বছরের ভিত্তিতে দীর্ঘমেয়াদি ক্যালেন্ডার তৈরি করতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ১৪ থেকে ১৮ বছর বয়সি ক্রিকেটারদের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উত্তরাঞ্চল সফরের অংশ হিসাবে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি।

আসিফ আকবর জানান, খেলোয়াড়রা যেন বছরে অন্তত ১৫ থেকে ২২টি ম্যাচ খেলতে পারে—সেজন্য বিসিবি সার্ভে চালাচ্ছে। জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ চলছে। এর ধারাবাহিকতায় দ্রুতই ‘প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট’ শুরু হবে।

তিনি বলেন,

“মাঠের সব সুবিধা খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী আছে কিনা আমরা যাচাই করছি। যেখানে ঘাটতি আছে তা দ্রুত সমাধান করা হবে। আমাদের লক্ষ্য—তরুণ প্রজন্মের জন্য ক্রিকেটকে আরও সহজলভ্য করা এবং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট ছড়িয়ে দেওয়া।”

পরিদর্শন শেষে স্টেডিয়াম হলরুমে খেলোয়াড়, ক্লাব কমিটির সদস্য এবং স্টেডিয়াম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্যসচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!