1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামের রৌমারীতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবুল হাশেম (৫৫), আব্দুস সবুর (৪০), আশুরা খাতুন (৪০) ও মজনু মিয়া (৫৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম জানান, আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ইসরাফিল হকের পক্ষের লোকজন ট্র্যাক্টর দিয়ে চাষাবাদ করছিল। এ সময় প্রতিপক্ষ রাজা মিয়ার লোকজন সেখানে গিয়ে হালচাষে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা ঘণ্টাব্যাপী সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ ও স্থানীয়দের মতে, ইসরাফিল হক ও রাজা মিয়ার মধ্যে ৩ একর ৮৪ শতাংশ জমি নিয়ে প্রায় ৪০ বছর ধরে বিরোধ চলে আসছে। এর জেরে অতীতেও কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং আদালত ও থানায় রয়েছে একাধিক পালটাপালটি মামলা।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম জানান, নারী ও পুরুষসহ আটজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!