1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডা. মিলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। সৃজনশীলতা ও জ্ঞানের বিকাশ এবং দেশ–জাতির সমৃদ্ধির জন্য বেশি বেশি বই পড়তে হবে। এ বিষয়টিকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন প্রধান অতিথি মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে মাকসুদা আজিজ লাইব্রেরীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের হাতে তিনি এ বই উপহার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।

বই প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা।

উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময় খবর লেখেন। এদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখাও লেখেন। বই মানে জ্ঞানের  ভান্ডার। এই বই পড়ার মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং নতুন জ্ঞানের অর্জন হবে। বই শুধু বিনোদনই নয়, জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, এবং সংস্কৃতির বাহন যা সাংবাদিকদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!