ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা যুগ্ম সদস্য সচিব আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু ও আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়াও কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক এতে উপস্থিত ছিলেন।
Leave a Reply