1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চিলমারীতে কৃষকের জমি থেকে পাকা ধান চুরি: একজন হাতে–নাতে আটক, দুইজন পলাতক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরি করতে এসে হাতেনাতে এক ব্যক্তিকে ধরে স্থানীয় লোকজন পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মোছা. নাজমা বেগম (৫০) চিলমারী থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমা বেগম ও তার স্বামী এবিএম শফিউল ইসলামের ভোগদখলীয় জমিতে এবার আমন ধান রোপণ করা হয়। ধান পাকার পর বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ কে এম নাসির উদ্দিন নাহিদ (৩৬), মো. এনামুল হক আনাম (৬৭) ও আনোয়ার হোসেন (৬০) পরস্পর যোগসাজশে প্রায় ১৫ শতাংশ জমির প্রায় ৫ হাজার টাকার পাকা ধানের শীষ কেটে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জমির পাশে থাকা স্থানীয় লোকজন শোরগোল শুনে এগিয়ে গেলে তিনজনই ধানের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে এ কে এম নাসির উদ্দিন নাহিদকে আটক করেন। অপর দুজন অন্ধকারে পালিয়ে যান।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরির অপরাধে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!