1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা–সুশীল সমাজ–রাজনৈতিক নেতাদের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম

কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথ–এর সঙ্গে জেলার মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ জেলার সার্বিক উন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়া, জনবান্ধব উদ্যোগ, প্রশাসনের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের সহযোগিতা নিয়ে প্রশাসন আরও গতিশীলভাবে কাজ করবে।

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান  হাসিব,এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জুলাই যোদ্ধা সাংবাদিক ইউনুছ আলী,  কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা প্রশাসন ও জনগণের মাঝে সমন্বিত সম্পর্ক জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা স্থানীয় উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, নাগরিক ভোগান্তি ও সেবাদান ব্যবস্থার উপর বিভিন্ন মতামত তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!