1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

গাছে পেরেক ঠুকে ব্যানার–পোস্টার সাঁটানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন টানানোর বিরোধিতা করে মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস। বুধবার (১৯ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাছের কাণ্ডে পেরেক ঠুকলে ক্ষত তৈরি হয়, রসক্ষরণ ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে গাছ মারা যাওয়ার ঝুঁকি বাড়ে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্যও নষ্ট হয়। তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে গাছের গায়ে সাইনবোর্ড, ফেস্টুন ও ব্যানার ঝোলানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ ও রোমিও রায়হানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!